ঈদের ছুটির আগে বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা: প্রতিমন্ত্রী নজরুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগেই বেতন ও বোনাস পাবেন তৈরি পোশাক শ্রমিকরা। বুধবার (২০ মার্চ) শ্রমিক-মালিক ও সরকারপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ঈদের ছুটির আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে। তবে ছুটির বিষয়ে কারখানার মালিক-শ্রমিকরা সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই এবং কৌশলে কোনো কারখানা বন্ধ করা যাবে না। মালিক-শ্রমিক ও সরকার তিনপক্ষ মিলে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো আশঙ্কা নেই।
এ সময় শ্রমিকরা যাতে রাস্তায় নেমে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে শিল্প পুলিশ সতর্ক থাকবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি