১০ মে ২০২৬

ঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে আবারো কর্মচাঞ্চল্য ফিরে আসছে দেশের আর্থিক খাতে। এদিন খুলছে দেশের সব ব্যাংক, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। রোববার প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা এবং পুঁজিবাজার খুলে যাওয়ায় আবারও গতি ফিরবে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতে। ঈদের সরকারি ছুটির আগে ২৮ ও ২৯ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি এবং ঈদের পরবর্তী ৪ ও ৫ এপ্রিলও ছিল শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানসহ দেশের আর্থিক খাতের অফিসগুলো ছিল বন্ধ। ঈদের ছুটির আগ পর্যন্ত রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চলতো ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। এ সময় শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি