৪ মে ২০২৬

ঈদে সৈকত নাসিরের ‘ট্র্যাপড’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদে সৈকত নাসিরের ‘ট্র্যাপড’

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদুল ফিতরে ‘সিনেস্পট’ অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সৈকত নাসির পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’। তাই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ মে) প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। প্রকাশের পরই টিজারটি প্রশংসিত হয়েছে।

এই ওয়েব সিরিজটি কাহিনি ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এতে অভিনয় করেছেন এ কে আজাদ, চিত্রনায়িকা আইরিন, আমান রেজা ও রিও। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সলিউশন।

এ প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজ বানালাম। ওয়েব সিরিজ হলেও দর্শকরা এতে সিনেমার পুরো স্বাদ পাবেন। ১২ পর্বে মুক্তি দেয়া হবে ট্র্যাপড। ঈদের আগের রাত থেকে এটি মুক্তি পাবে। প্রতিপর্বের ব্যাপ্তী ১৫ মিনিট।’

তিনি আরও বলেন, ‘দেশ এবং নারী কখনও পণ্য হতে পারে না সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজটিতে। পুরো গল্পটাই থ্রিলার এবং টানটান উত্তেজনায় ভরপুর।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি