৫ মে ২০২৬

ঈদে মুক্তি পাচ্ছে মারুফ-প্রীতির নাটক ‘প্রেমশীপ’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঈদে মুক্তি পাচ্ছে মারুফ-প্রীতির নাটক ‘প্রেমশীপ’
বাংলাপ্রেস ডেস্ক: ‘প্রেমশীপ’ নামে একটি নাটক বানিয়েছেন পরিচালক ম ম পৃথ্বী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মারুফ ও প্রীতি আহম্মেদ। নাটকটির মূল বিষয়বস্তু দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার গল্প। বিষয়বস্তু সবার পরিচিত হলেও গল্পটি অন্য সকল গল্পের থেকে একেবারে ভিন্ন। এই গল্পের মাধ্যমে পরিচালক বুঝাতে চেষ্টা করেছেন বন্ধুত্ব সম্পর্কের মাঝেও ভালোবাসা জন্মাতে পারে, প্রেম হতে পারে এবং সেই প্রেমের প্রণয়ও ঘটতে পারে। ‘প্রেমশীপ’ ভিন্ন রকম নাটকটি মুক্তি পাচ্ছে ঈদের তৃতীয় দিন। নাটকের সাথে সংশ্লিষ্টদের প্রত্যাশা সবার ভালো লাগবে এই গল্পটি। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন আব্দুল্লাহ আল মারুফ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। প্রেমশীপ ছাড়াও তিনি ১৮টি নাটকে কাজ করেছেন। ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। তিনি জানান, একজন অভিনয়শিল্পী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। প্রতিনিয়ত অনুশীলন এবং পরিশ্রমের মাধ্যমে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের। তিনি আরও জানান, আমি যতগুলো কাজ করেছি তারমধ্য অন্যতম হল ‘প্রেমশীপ’। আমি আশা করছি গল্পটি আপনাদের কাছে ভাল লাগবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি