৮ মে ২০২৬

ঈদে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ফুটপাতের মার্কেটগুলো বেশ জমে উঠেছে। সপ্তাহখানেক আগে নিউমার্কেট, মোহাম্মদ পুর ও মিরপুর-১০ এবং এর আশপাশের এলকাগুলোয় ফুটপাতে ক্রেতাদের ভিড় লক্ষ্যনীয় ছিল না। তবে এখন বেশ ভিড় দেখা যাচ্ছে। মিরপুর-১০ এ ফুটপাতে থাকা মার্কেট গোলচত্বর থেকে পূর্বে মিরপুর-১৩ নম্বরের বাসস্ট্যান্ট, পশ্চিমে সনি সিনেমা হল এবং দক্ষিণে আল হেলাল হাসপাতাল পর্যন্ত। এই মার্কেটে ছোট্ট সুই থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের জামা-কাপড় পাওয়া যাচ্ছে। সাইন্সল্যাবের পর থেকে শুরু করে বলাকা সিনেমা হল হয়ে নীলক্ষেতের মোড়, বাটা সিগন্যাল থেকে কাঁঠাল বাগান এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে আনন্দ সিনেমা হলের সামনে বিস্তৃত হয়ে পড়েছে মার্কেট। এসব মার্কেটে তিন মাসের শিশু সন্তান থেকে শুরু করে সব বয়সীদের জন্য প্রয়োজনীয় সব পোশাক পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলকভাবে কম হওয়ার কারণে ভিড় করছেন নিম্নআয়ের মানুষরা। আবার শুক্রবার ছুটির দিন এবং ঈদ ঘনিয়ে আসায় বিক্রেতাদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। নূরজাহান মার্কেটে সাত বছরের ছেলেকে নিয়ে কেনাকাটা করতে আসা সাইদুর রহমান বলেন, বড় বড় শপিং মলে পায়জামা-পাঞ্জাবির দাম অনেক বেশি। সেসব কেনার সামর্থ্য নেই আমাদের। এখানে দামাদামি করে মোটামুটি সাধ্যের মধ্যে কেনা যায়। এ জন্য ছেলেকে তার পছন্দের জামা-কাপড় কিনে দিতে এসেছি। এছাড়া মিরপুর সনি সিনেমা হলের সামনে ফুটপাত ঘুরে ঘুরে কাপড় দেখতে দেখা যায় এক নারীকে। তিনি জানান, ছোট একটি চাকরি করেন। স্বল্প বেতন। আজ ছুটির দিন হওয়ায় কাপড় দেখতে এসেছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এখান থেকে পোশাক কিনেছেন। ব্যবসায়ীরা জানান, বছরের অন্যান্য সময় বেচাবিক্রি করে কোনো রকম সংসার চলে তাদের। তবে রোজার ঈদে অনেক বেশি বিক্রি হয় এবং লাভও ভালো হয়। এবার আরও চার-পাঁচদিন আগে থেকে তাদের বিক্রি বেড়েছে। বেশ আশাবাদী বলেও জানান ব্যবসায়ীরা।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি