৫ মে ২০২৬

ঈদে আসছে তৌসিফের নাটক ‘শর্টকাট লাভ স্টোরি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদে আসছে তৌসিফের নাটক ‘শর্টকাট লাভ স্টোরি’
বাংলাপ্রেস বিনোদন ডেস্ক : ঈদুল আজহা সামনে রেখে নির্মিত হলো নাটক ‘শর্টকাট লাভ স্টোরি’। এটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন। পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হলো নাটকটির। শর্টকাট লাভ স্টোরি নাটকের নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, এই গল্পের পরতে পরতে রয়েছে দুষ্টু-মিষ্টি প্রেমের খুনসুটি, যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মনে প্রণয়-আসক্তি জাগিয়ে তুলবে। এতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও তানজীম সায়রা তটিনী। সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘পরিচালকের সঙ্গে আমাদের মধ্যে শৈল্পিক বোঝাপড়ার কোনো ঘাটতি ছিল না। কারণ আমরা অনেক সময় নিয়ে সঠিক পরিকল্পনা করে তারপরই শুটিং ডেট ফিক্সড করেছি। নির্মাতা ও তার কর্মতৎপর টিমের সঙ্গে কাজ করে আমি মুগ্ধ। নাটকটি দেখে দর্শক বিনোদিত হলেই আমার এবং পুরো টিমের পরিশ্রম সার্থক।’ ‘সুহাসিনী’খ্যাত অভিনেত্রী তানজীম সায়রা তটিনী বলেন, ‘ঈদের ঠিক আগ মুহূর্তে কাজের অনেক চাপ থাকলেও আমরা ফানি মেজাজেই শুটিং সম্পন্ন করেছি। ডিরেক্টর সানজিদ খান প্রিন্স ভাই গুছিয়ে কাজটি শেষ করেছেন। নাটকটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। তৌসিফ ভাই একজন চমৎকার শিল্পী। তার সঙ্গে কাজ করে সহশিল্পী হিসেবে আরামবোধ করি। আমার বিশ্বাস, এই নাটকটি সবার মন ভরাবে।’ তৌসিফ-তটিনী ছাড়াও এতে অভিনয় করেছেন আনন্দ খালেদ, আজম খান, মৌ শিখা, শারমিন শর্মী প্রমুখ। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি