৪ মে ২০২৬

ঈদে আবারও দর্শকদের মাঝে পূজা চেরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৫১ পিএম
ঈদে আবারও দর্শকদের মাঝে পূজা চেরী

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার পর আবারও নতুন ছবি নিয়ে আসছেন পূজা চেরী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়।

জানানো হয়, সিনেমার গল্পে উঠে এসেছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’। 

May be an image of one or more people, people smiling and text that says 'EID EIDUL UL ADHA 2026 একটি বেঙ্গল মাস্টিমিডিয়া চলজ্তিত্র tngg নাকাফুলের কাব্য A FILM BY AALOK HASAN WRITENBYFERARIFORHAD WRITTEN BY FERARI FORHAD PRODUCED BY BY SYED ASHIK RAHMAN KN மம だ MH'

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন—সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।

আলোক হাসানের পরিচালিত এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।  প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি