৯ মে ২০২৬

ঈদে ১৩ দিন সিএনজি স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদে ১৩ দিন সিএনজি স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনসহ মোট ১৩ দিন সারাদেশে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। সবমিলিয়ে ঈদের দিন ছাড়াও এর আগে ৭ দিন এবং পরবর্তী ৫ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে গত ১২ মে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি