৪ মে ২০২৬

ঈদ উপলক্ষে আফরান নিশো'র চার নাটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদ উপলক্ষে আফরান নিশো'র চার নাটক

বিনোদন প্রতিবেদক : ঈদ উপলক্ষে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চারটি বিশেষ নাটক। এগুলো হলো- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘আই এম অনেষ্ট’ ও ‘হুয়াইট হ্যাকার’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘এক্স ওয়াইফ’, রুশো আহমেদ পরিচালিত ‘লাভলী ওয়াইফ’। এরই মধ্যে চারটি নাটকের শুটিং শেষ হয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘আই এম অনেষ্ট’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তানজিন তিশা। এই নাটকটির রচনা করেছেন অবয়ব সিদ্দিকী মিডির। এরই মধ্য রাজধানীর পুরান ঢাকায় এই নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘হুয়াইট হ্যাকার’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এরই মধ্যে এই নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘এক্স ওয়াইফ’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তানজিন তিশা। আর নির্মাণের পাশাপাশি গল্পও লিখেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এই নাটকটিরও শুটিং শেষ।

‘লাভলী ওয়াইফ’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা। এই নাটকটি রচনা ও পরিচলনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী রুশো আহমেদ।

সম্প্রতি রাজধারীর উত্তরার একটি শুটিং হাউজ ও এর আশেপাশের এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এই গানটির গল্প ও তত্বাবধানে ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর গানটির দৃশ্যধারন করেছে আদিত্য মনির।

এ প্রসঙ্গে নির্মাতা-প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি প্রতিটি কাজের মাঝে একটা মেসেজ দেয়ার চেষ্টা করি দর্শকদের। এইবারও থাকবে এমন কিছু। দর্শকের কথা মাথায় রেখেই গল্প লিখা আর আশা করা যায় অন্য সব নাটকের মতই তারা এই নাটকগুলোও গ্রহণ করে নিবেন।’

জানা যায়, এই নাটকগুলো আসন্ন ঈদ উল ফিতরে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি