ঈদ উদযাপনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ১০ সহস্রাধিক প্রবাসী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী জীবনযাত্রার বিসন্নতা থেকে একটু আনন্দ পেতে পরিবারের স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে এবারে ঈদুল ফিতরে দেশে ফিরছেন প্রায় ১০ সহস্রাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা গত দুই বছরে চারটি ঈদে দেশে গিয়ে নিকটাত্মীয়দের সাথে দেখা করতে পারেননি। তাই এবারে ঈদুল ফিতরে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে দেশে পৌঁছেছেন। বাকিরা ঈদের আগেই দেশে পৌঁছাবেন।
ক্যালেন্ডার অনুযায়ী আগামী সোমবার (২ মে) যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক প্রায় দু'মাস আগে থেকেই প্রবাসীরা দেশে ফেরার প্রস্তুতি গ্রহন করে বিমান টিকেট ক্রয় করেন। গত এক সপ্তাহ আগে থেকেই তারা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
নিউ ইয়র্কের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির সূত্রে জানা গেছে, গত দুই বছর ঈদের মৌসুমে নিউ ইয়র্কে-ঢাকাগামী যাত্রীর কাছে তারা তেমন কোন টিকেট বিক্রি করতে পারেননি, কিন্তু এবারে টিকেট বিক্রির হার চারগুন বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রায় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি রয়েছে। শুধু নিউ ইয়র্কেই প্রায় ২০টি ট্রাভেল এজেন্সি ২'শ/৩'শ করে নিউ ইয়র্কে-ঢাকাগামী যাত্রীর টিকেট বিক্রি করেছে। কেউ কেউ বিক্রি করেছে ৫ শতের বেশি। অন্যান্য অঙ্গরাজ্যের ট্রাভেল এজেন্সিগুলোও বিক্রি করেছে ৫০ থেকে ১শত টিকেট। ট্রাভেল এজেন্সিগুলোর দেওয়া তথ্যানুযায়ী এবারে ঈদের ছুটিতে দেশে ফিরছেন প্রায় ১০ সহস্রাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেক প্রবাসীর ঈদে দেশে ফেরার ইচ্ছা থাকলেও উচ্চ শ্রেণীতে পড়ুয়া ছেলে-মেয়েদের স্কুল থেকে দীর্ঘ ছুটি না মেলায় তারা দেশে ফিরতে পারছেন না। আগামী কোরবানির ঈদে গ্রীষ্মকালীর স্কুল ছুটিতে তারা দেশে ফিরে পরিবার পরিজনদের সাথে মিলিত হবেন। তখন ঈদে দেশে ফেরা প্রবাসীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপর একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধুষ্যিত অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি ও কেন্টাকির প্রায় অর্ধশত স্কুল-কলেজে গত ৫/৬ বছর আগে থেকেই শিক্ষার্থীদের খাবারের তালিকায় হালাল খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব স্কুলের কার্যতালিকায় একদিন ঈদের ছুটি ঘোষনা করা হয়েছে। এসব স্কুলের উচ্চ শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে ঈদের ছুটিতে দেশে ফিরতে পারছেন না। তাদের অভিভাবকরা ঈদের ছুটির সাথে তাদের অবকাশ ছুটি মিলিয়ে ৩/৪ সপ্তাহের জন্য দেশে ফিরছেন বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি