৯ মে ২০২৬

ঈদ শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদ শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ফিরতি পথে রেলে অনেকটা স্বস্তিতেই ঢাকায় আসছেন তারা। সরেজমিনে সোমবার (১২ জুন) রাজধানীর কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, গন্তব্য থেকে ছেড়ে আসা প্রতিটি ট্রেন সকাল থেকেই নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছেছে। গরমে কিছুটা অস্বস্তি ছাড়া, তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির শেষদিকে কিছুটা ভিড় বাড়বে, এমন সম্ভাবনা থেকে পরিবার নিয়ে কিছুটা আগেই ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা। অনেকেই পরিবারের সদস্যদের রেখে চলে এসেছেন। পরবর্তীতে ছুটি শেষে ভিড় আর গরম কিছুটা কমলে তাদের ঢাকায় নিয়ে আসবেন। এদিকে যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে গ্রামে যাচ্ছেন। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও মাস্ক ব্যবহারে উদাসীন বেশিরভাগ যাত্রী। সবমিলিয়ে বেলা ১১টা পর্যন্ত কমলাপুর স্টেশনে প্রবেশ করেছে ২৫টি ট্রেন। এছাড়া বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ২৩টি ট্রেন। এরমধ্যে কর্ণফুলী ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন দু’টি কিছুটা বিলম্বে ছেড়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি