৯ মে ২০২৬

ঈদ ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদ ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার আহ্বান
  বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারও বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ঈদের পর ট্রেনে ভ্রমণরত যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের সচেতনতা ও সহযোগিতাই পারে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি