৫ মে ২০২৬

এডভোকেট চরিত্রে অমৃতা খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এডভোকেট চরিত্রে অমৃতা খান

বাংলাপ্রেস ডেস্ক : অনেকদিন পর ‘ও মাই লাভ’ ছবি নিয়ে ফিরছেন অমৃতা খান। তিনি বলেন, খুব শিগগিরই আমার অভিনীত ‘ও মাই লাভ’ ছবিটি দর্শকরা দেখতে পাবেন। এ ছবিতে একজন এডভোকেটের চরিত্রে আমি অভিনয় করেছি। ছবিতে কলকাতার ঋদ্ধিস এবং সাবর্ণী অভিনয় করেছেন।

ছবিতে আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এ ছবিটি পরিচালনা করেছেন আবুল কালাম আজাদ। এদিকে অমৃতা খান প্রায় দুইবছর আগে ‘ময়না পাখির সংসার’ নামেও একটি সিনেমায় অভিনয় করেছেন। শুটিং শেষে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবির বাইরে রয়েল খানের ‘সমসাময়িক’ নামে একটি সিনেমা শুরু করার কথা ছিল এ নায়িকার। তবে এ ছবির কাজ এখনো শুরু হয়নি।

নতুন কাজের বিষয়ে অমৃতা খান বলেন, বেশ কয়েকটি কাজ নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলে দর্শকদের জানাতে চাই। তবে সামনে ‘ও মাই লাভ’ ছবিটি মুক্তি পাবে। এ ছবির পর নতুন বছরে নতুন ছবির খবর সবাইকে জানাবো। মাঝে সায়েম জাফর ইমামীর ‘রোমিও রংবাজ’ ছবিতে কয়েকদিন কাজ করেছিলাম। কিন্তু এ ছবিতে আমি আর কাজ করছি না। এটি ছেড়ে দিয়েছি। উল্লেখ্য, ২০১৫ সালে রয়েল-অনিকের পরিচালনায় ‘গেইম’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অমৃতা খানের। এ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ এবং ইস্পাহানী আরিফ জাহানের ‘গুণ্ডা : দ্য টেরোরিস্ট’ নামে আরো দু’টি ছবি মুক্তি পায় তার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি