৫ মে ২০২৬

এবারও জামিন মেলেনি আরিয়ানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এবারও জামিন মেলেনি আরিয়ানের
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড বাদশা পরিবার বহু প্রতিক্ষা নিয়ে অপেক্ষায় ছিলো আজকের (২০অক্টোবর) দিনের জন্য। কিন্তু কোনো লাভ হলো না। জামিন আবেদন মঞ্জুর করেননি মুম্বাইয়ের এক বিশেষ আদালত। যার ফলে আরও কয়েকদিন থাকতে হবে হাজতবাসেই। শুধু আরিয়ানের নয়, তার সঙ্গে অভিযুক্ত দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করেছেন মুম্বাই আদালত। বুধবার (২০ অক্টোবর) শাহরুখপুত্র আরিয়ানের জামিন শুনানির আগে এনসিবির সদস্যরা আদালতে কিছু নতুন তথ্য উপস্থাপন করেন। সেখানে উঠে আসে এক উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে তার মাদক নিয় আলাপচারিতা হয়েছে। কার্ডেলিয়ার সেই প্রমোদতরীতে যাওয়ার আগে। আদালতে এর আগের শুনানিতে এনসিবির পক্ষ থেকে এএসজি অনিল সিংহ আরিয়ানকে নিয়ে বলেছিলেন, আরিয়ান শুধু মাদকই নেন না, মাদক বণ্টনও করেন। গত কয়েক মাস ধরেই তিনি মাদক সেবন করেন। এনসিবির পক্ষ থেকে আরও বলা হয়, আরবাজ মার্চেন্টের কাছে মাদক পাওয়া যায়। আরিয়ান তার সঙ্গেই ছিলেন। আরবাজ তার জুতায় মাদক লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। এদিকে আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি। আদালতকে একটি চিঠিও লিখেছেন কিশোর। কিশোর অভিযোগ করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। কিশোর মনে করেন, এনসিবির কর্মকর্তা প্রতিশোধের কারণে শাহরুখপুত্রকে গ্রেফতার করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, সমীর ওয়াংখেড়ের পত্নি ক্রান্তি রেডকর একজন বলিউড অভিনেত্রী। অজয় দেবগণের সঙ্গে ‘গঙ্গাজল’ সিনেমায় অভিনয় করেছিলেন। এর পরে বিশেষ সুবিধা করতে পারেননি এই অভিনেত্রী। কিশোর মনে করেন, স্ত্রী ইন্ডাস্ট্রিতে সাফল্য পাননি বলেই খ্যাতনামাদের নিশানা করছেন সমীর। আরিয়ানের মৌলিক অধিকার রক্ষার্থে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি