৯ মে ২০২৬

এবার ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এবার ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করবো, আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবেন। আজকে এখন পর্যন্ত ৩১টি ট্রেন ছেড়ে গেছে। ৪ থেকে ৫টি ট্রেন ৫/৬ মিনিট দেরি হয়েছে। বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। আরও ৩৫টি ট্রেন যাবে। এগুলো আমার মনে হয় আল্লাহই দিলে লেট হবে না, টাইমলি যাবে। ট্রেনের টিকিট কালোবাজারির এক প্রশ্নে তিনি বলেন, এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি। তবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু সমস্যা হয়। স্ট্যান্ডিং টিকিট যেন ২৫ শতাংশের ওপরে না দেওয়া হয়। তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী না ওঠে। এ জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কমলাপুর থেকে ছাদে যাত্রী না ওঠলেও বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী না ওঠার জন্য নির্দেশনা দেওয়া হবে। ট্রাক থেকে জোর করে পশুবাহী ট্রাক নামিয়ে নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগগুলো যেন না আসে সেজন্য আগেই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি ট্রাকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাটে যাবে সেই হাটের নাম লেখা থাকবে ট্রাকের সামনে। এরপরেও রাস্তার মাঝখানে কেউ জোর করে থামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি