৭ মে ২০২৬

এবার ট্রাম্পকে একহাত দিলেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এবার ট্রাম্পকে একহাত দিলেন বাইডেন
  নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে, বিশেষ করে সামাজিক সুরক্ষা বিষয়ক নীতির কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিশেষ ভাবে সক্ষম মানুষদের নিয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বাইডেন বলেন, সামাজিক নিরপত্তার ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট খড়্গহস্ত ধারণ করেছেন। যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষ সরকারের সামাজিক সুরক্ষার উপর নির্ভরশীল। ট্রাম্পের নতুন শাসনকালে, বিশেষ করে ইলন মাস্কের পরামর্শে দেশে ব্যাপক হারে ব্যয় সংকোচনের নীতি নিয়েছে সরকার। ফলে, অনেকেরই আশঙ্কা, এ ক্ষেত্রে ব্যয় কমালে বিপদে পড়বেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষকে বাৎসরিক ভাতা দেওয়া হয়। এর জন্য খরচ হয় বছরে এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। অশীতিপর এই সাবেক প্রেসিডেন্ট বলেন, ১০০ দিনেরও কম সময়ে এই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে। সামাজিক সুরক্ষার উপর কোপ বসিয়েছে। বাইডেন বলেন, সামাজিক সুরক্ষা কেবলমাত্র একটি সরকারের নীতি নয়, বরং সামগ্রিকভাবে দেশের প্রতি দায়বদ্ধতা। ট্রাম্পের নাম না করে তিনি প্রেসিডেন্টকে ‘এই লোক’ বলে সম্বোধন করেন। তার বক্তব্য চলাকালীন একাধিকবার তাকে থামতে দেখা যায়। বার্ধক্যজনিত কারণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে অব্যাহতি নেন। অন্যদিকে, সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি