৪ মে ২০২৬

এবার রাজনীতিতে সানি লিওন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার রাজনীতিতে সানি লিওন!

বিনোদন ডেস্ক: সানি লিওনকে অভিনেত্রী হিসেবে সকলে চেনেন। এটাই তার প্রাথমিক পরিচয়। কিন্তু অভিনেত্রীকে যদি দেখা যায় রাজনীতিতে? শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হ্যাঁ, সানিকে রাজনীতিতে দেখা যাবে তবে তা অনস্ক্রিনে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সামনেই মুক্তি পাবে সানি অভিনীত দক্ষিণী ছবি ‘ভিরামাদেবী’। মালয়ালম, কন্নড়, তেলুগু এভং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর পর আরও একটি দক্ষিণী ছবিতে সই করেছেন সানি। সেখানে তামিলনাড়ুর এক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

যদিও এই ছবির বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সানি। কিন্তু তিনি আগে বহুবার জানিয়েছেন, সব রকম চরিত্রে কাজ করতে চান। আর নিজেকে রিপিট না করে নিজের অভিনয় দক্ষতা বাড়াতে চান। ফলে শুধুমাত্র বলিউডে আটকে না থেকে পর পর দক্ষিণী ছবিতে কাজ করছেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি