৭ মে ২০২৬

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
বাংলাপ্রেস ডেস্ক: কাশ্মীরে হামলার পর পাকিস্তানকে দায়ী করে সিন্ধু চুক্তি বাতিলসহ ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে ছিল ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এর কয়েকদিন পর এবার ভারতও সমস্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। এনডিটিভি বলছে, ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন এবং পরিচালিত সমস্ত বিমানের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়ার ছয় দিন পর, নয়াদিল্লিও পাকিস্তানের মালিকানাধীন এবং পরিচালিত সমস্ত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ভারত ও পাকিস্তান উভয়ই এখন ২৩ মে পর্যন্ত একে অপরের বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। নয়াদিল্লির বিমান মিশনগুলোকে নোটিশ জারি করে বলা হয়েছে, ‘পাকিস্তানের নিবন্ধিত বিমান এবং দেশটির বিমান সংস্থাগুলো দ্বারা পরিচালিত বা লিজ নেওয়া বিমানের জন্য ভারতীয় আকাশসীমা এখন থেকে বন্ধ থাকবে। এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভূক্ত রয়েছে।’ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। দু’দেশের টানাপোড়েনের মধ্যে থাকা সম্পর্কের আরও অবনতি হয়েছে সাম্প্রতিক সময়ে। ভারতের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার দেশগুলোতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমানগুলোকে এখন ভারতকে প্রদক্ষিণ করতে হবে। এর মাধ্যমে বাড়বে সময় ও অর্থ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি