এবার মিথিলাও করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গতকাল করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল আসে।
মিথিলা বলেন, 'বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। ৩ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।'
এর আগে, গত ২ জানুয়ারি মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও ৫ জানুয়ারি মিথিলার মেয়ে আইরা তেহরীম খানের করোনা শনাক্ত হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি