এবার করোনায় মারা গেলেন গায়ক বিল উইথার্স
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এবার করোনায় মারা গেলেন সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্স। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’-খ্যাত এই গায়ক ৩০ মার্চ লস আঞ্জেলসে মৃত্যুবরণ করেছেন। এমনটাই জানিয়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন বিল উইথার্স। কিছুদিন ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের পর আর কোনও গান রেকর্ড করেননি এই শিল্পী। ৭০ দশকে গাওয়া তার গানগুলো এখনও আর অ্যান্ড বি ও হিপহপ প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।
তার ‘লিন অন মি’ গানটি এই করোনাকালেও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাচ্ছেন অনেকেই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি