এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এবার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন থেকে শরীর ভালো না থাকায় করোনা পরীক্ষা করতে নমুনা দেন এই অভিনেত্রী। পরে গত ১৩ অক্টোবর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।
দুই দিন আগে অনন্য মামুনের ‘নবান এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন স্পর্শিয়া। সিনেমাতে তার বিপরীতে আছেন শাকিব খান। আরও অভিনয় করেছেন— মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়া অভিনীত প্রথম সিনেমার নাম ‘কাঠবিড়ালি’। সিনেমাটি দর্শকরা পছন্দ করেছিল। আগামী ২৩ অক্টোবর অ্যাপে মুক্তি পাবে ‘নবাব এলএলবি’ নামের সিনেমাটি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি