৪ মে ২০২৬

এবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ডি মারিয়াকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
এবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ডি মারিয়াকে

বাংলাপ্রেস ডেস্ক: আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া হেড কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। তিনি একটি কোচিং স্কুলে এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

রোজারিওতে কোচিং কোর্স সম্পন্ন করে আনুষ্ঠানিক সনদ অর্জন করেছেন মারিয়া। এই লাইসেন্সটি ডি মারিয়াকে ভবিষ্যতে ফুটবল ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ দেবে, যখন তিনি খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন। স্কুলের পক্ষ থেকে তাকে কোচ হিসেবে প্রস্তুতি নেয়ার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোচিং স্কুল এক বিবৃতিতে জানায়, ডি মারিয়া সফলভাবে কোচিং সনদ অর্জন করেছেন। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় তারা তাকে অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করে। জবাবে ডি মারিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে মারিয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভবিষ্যতে সেন্ট্রাল বা বোকা ক্লাবের হেড কোচ হতে পারেন, তবে শুধুমাত্র সুযোগ আসলে। তিনি আরও বলেছেন, তার সাবেক সতীর্থ লিয়ান্ড্রো পারেদেসকে সহকারী হিসেবে নেবার ইচ্ছা আছে।

ডি মারিয়া জানিয়েছেন, তার দলের খেলা হবে ৪-৩-৩ ফর্মেশনে, যা তার সহকারী পারেদেস পছন্দ করেন। এই নতুন পদক্ষেপটি ডি মারিয়ার জন্য কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি