৯ মে ২০২৬

এবার ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দিলো সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এবার ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দিলো সরকার
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। আজকের সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘ অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন : স্ট্রেংথেনিং কমিউনিটি ডিসপুট রিসল্যুশন অ্যান্ড ইম্প্রোভিং কেস ম্যানেজমেন্ট’,  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (প্রস্তাবিত ২য় সংশোধিত), শিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্প, ‘সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩ টি নতুন বাফার গোডাউন নির্মাণ (৩য় সংশোধিত ৪র্থ বার মেয়াদ বৃদ্ধি)’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদার করণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম’, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প, টিভিইটি টিচারস ফর দ্য ফিউচার (টিটিএফ) প্রোগ্রাম’, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত’ প্রকল্প, পরিকল্পনা মন্ত্রণালয়ের চারটি প্রকল্প ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালী করণ (৩য় সংশোধিত)’,  ইম্প্রুভমেন্ট অব পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিআইএমএস)’, ‘প্রকিউরমেন্ট মডারনাইজেশন টু ইম্প্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি) ও ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি এনহেঞ্চমেন্ট অ্যান্ড মডারনাইজেশন প্রজেক্ট (এসসিইএমপি),  অর্থ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘স্ট্রেংথেনিং পাবলিক অডিট থ্রো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ক্যাপাসিটি এনহেঞ্চমেন্ট (এসপিএডিটিইসি) এবং ‘স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট (এসডিআরএমপি) প্রকল্প। সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি