এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস বিনোদন ডেস্ক: অভিনেতা এ টি এম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বরেণ্য এই অভিনেতার ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম জানান, এ টি এম শাসুজ্জামানের শ্বাস নিতে কষ্ট হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। মূলত চিকিৎসা শুরুর কয়েক দিন পর তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর আবার স্বাভাবিক নিয়মে শ্বাস নিতে পারলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চার দিন আগে তাঁকে আবার লাইফ সাপোর্ট দেওয়া হয়।
শনিবার সকাল থেকেই তুলনামূলকভাবে ভালো আছেন এ টি এম শামসুজ্জামান। তাঁর লাইফ সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হয়েছে। তিনি যথেষ্ট সাড়া দিচ্ছেন। সালাম দিলে হাসি দিয়ে জবাব দিচ্ছেন তিনি। রাজধানীর পুরান ঢাকায় গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ টি এম শামসুজ্জামান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি