৪ মে ২০২৬

এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ হজের সুযোগ পাচ্ছেন না। ফলে এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। শনিবার (১২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে‌ এ তথ্য জানানো হয়েছে। অবশ্য গত ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বলেছিলেন, করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে। শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে। এদিকে সৌদির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, এবার করোনার বিধিনিষেধের কারণে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ মিলবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি