১০ মে ২০২৬

এ বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ থাকছে না: স্বরাষ্ট্র সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এ বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ থাকছে না: স্বরাষ্ট্র সচিব
বাংলাপ্রেস ডেস্ক: এ বছর ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। রোববার (১৬ মার্চ) স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতো এবার স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ আয়োজন থাকছে না। এ ছাড়া স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে তেমন কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নাসিমুল গনি বলেন, ঝুঁকি সবসময়ই থাকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঈদকে ঘিরে যেন কোন শ্রমিক অসন্তোষ না হয়, সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি