'দ্য বেস্ট' মেসির ভোট পেলেন যারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লন্ডনে জমকালো আয়োজনে হয়ে গেল দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। যেখানে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসি বর্ষসেরা হলেও তিনি নিজে কাকে ভোট দিয়েছেন সেটা নিয়ে চলছে আলোচনা।
মেসি ও হালান্ড দুইজনই সমান ৪৮ পয়েন্ট করে পেয়েছেন। সেখান থেকে আর্জেন্টাইন অধিনায়ক বিজয়ী হয়েছেন মূলত জাতীয় দলের অধিনায়কদের ভোটে পাঁচ পয়েন্টে এগিয়ে থাকায়।
ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোচ ও অধিনায়করা ক্রমান্বয়ে তিনজনকে পছন্দ অনুযায়ী বেছে নিয়েছেন। প্রথম পছন্দের জন্য ছিল পাঁচ পয়েন্ট। দ্বিতীয় স্থানের জন্য তিন এবং তৃতীয় স্থানের জন্য ছিল একটি পয়েন্ট।
ভোটাভুটি শেষে দেখা যায়, ফিফা দ্য বেস্ট হওয়া আর্জেন্টাইন অধিনায়ক মেসি নিজের প্রথম তালিকায় রেখেছিলেন আর্লিং হালান্ডকে। দুইয়ে কিলিয়ান এমবাপ্পে তারপর তিনে স্বদেশী হুলিয়ান আলভারেজকে রেখেছিলেন।
মেসির সাবেক পিএসজি সতীর্থ ও ফরাসি অধিনায়ক এমবাপ্পে অবশ্য মেসিকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন। তারপর ছিলেন হালান্ড ও কেভিন ডি ব্রুইনা। হালান্ড নরওয়ের অধিনায়ক নন বলে কোনও ভোট দিতে পারেননি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি