দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা বাতিলে রিট
বাংলা প্রেস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। রিটটি করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানিয়েছেন, গতকাল রোববার রিটটি দায়ের করা হয়। মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন।
এর আগে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন নাহিদ ইসলাম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি