৫ মে ২০২৬

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী
বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয়বারের মতো মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর শুভশ্রী। বৃহস্পতিবার বিকালে অভিনেত্রীর স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাদের দ্বিতীয় সন্তান জন্মের সুখবর প্রকাশ্যে এনেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারে এক মুঠো মিষ্টি ভালোবাসা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধু ভালোবাসা এবং আশীর্বাদ চাইছি।’ অন্যদিকে, রাজ সুখবর জানানোর কিছুক্ষণ পরেই শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় তাদের কন্যা সন্তানের নাম প্রকাশ করেন। দম্পতি সদ্যোজাতের নাম রেখেছেন ইয়ালিনি চক্রবর্তী। শুভশ্রী লিখেছেন, ‘ইয়ালিনি আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত।’ রাজ-শুভশ্রীর ছেলের নাম ইউভান। আদ্যক্ষরে সাযুজ্য রেখেই কন্যার নামকরণ করেছেন তারা। দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনি। রাজ-শুভশ্রী সুখবর জানাতেই সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি