৫ মে ২০২৬

দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বদৌলতে গায়িকা হয়ে ওঠা ইভা রহমান আবারও বিয়ে করেছেন। গায়িকা নিজেই এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। মাহফুজুর রহমানের সঙ্গে বেশ অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানা গেছে। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ইভার। তার স্বামীর নাম সোহেল আরমান। তিনি একজন ব্যবসায়ী ও ঢাকারই ছেলে। ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের আত্মীয়স্বজনরা তার বিয়েতে উপস্থিত ছিলেন। নতুন করে জীবনটা শুরু করলাম। সবার দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি। ’ এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি