৫ মে ২০২৬

দূতাবাসের অবহেলায় নিউ ইয়র্কে সম্পাদক পরিষদের ক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দূতাবাসের অবহেলায় নিউ ইয়র্কে সম্পাদক পরিষদের ক্ষোভ
নোমান ইবনে সাবিত: বাংলাদেশ ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদকদের এড়িয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের সম্পাদক পরিষদ। এ সময় তারা নিউ ইয়র্কের মত বৃহত্তম বাংলাদেশি কমিউনিটির প্রতি ওয়াশিংটন দূতাবাসের অবহেলারও সমালোচনাও করেন। বৃহত্তর নিউ ইয়র্ক থেকেই বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স যায় বলে উল্লেখ করেন বক্তারা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সবচেয়ে প্রাচীন নয়টি বাংলা সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন এডিটর্স কাউন্সিলের সভা গত ৬ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত ওই সভায় সম্পাদকবৃন্দ নিউইয়র্ক থেকে বাংলা সংবাদপত্র প্রকাশনার নানা দিক ও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভায় তারা আগামী ২৮ জুন অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি প্রার্থীদের সাফল্য কামনা করেন। সম্পাদকবৃন্দ নিউ ইয়র্কে বাংলা সংবাদপত্রসমূহের বিকাশ এবং প্রতিটি সংবাদপত্র নিজ নিজ ক্ষেত্রে আরো অগ্রসর হওয়ার যে চেষ্টা করে যাচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ দুই বছর প্যান্ডামিকের ধকল কাটিয়ে পুনরায় কমিউনিটির ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন জেগে ওঠায় সংবাদপত্রের কর্মীরাও নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। নানা সংবাদ ও বিজ্ঞাপনে পত্রিকাগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। সম্পাদকবৃন্দ নিউইয়র্কে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়নই যেকোনো কমিউনিটির এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। তারা সংবাদপত্রগুলোকে পেশাদারি মনোভাব নিয়ে প্রকাশনার প্রতি জোর দেওয়ার ওপর দৃষ্টিপাত করেন। সব শেষে নিউইয়র্ক সিটির বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগামী ২৮ জুনের প্রাইমারি নির্বাচনে যেসব বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সাফল্য কামনা করেন সম্পাদকবৃন্দ। নিউ ইয়র্কে সম্পাদক পরিষদের  উক্ত সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি