৪ মে ২০২৬

দূতাবাসে হামলার ঘটনায়, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ রোনালদোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম
দূতাবাসে হামলার ঘটনায়, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ রোনালদোর

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। 

এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ হামলার পরই রোনালদো তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে সৌদি আরব ছেড়ে চলে যান।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি