৫ মে ২০২৬

দূর থেকে পরীমনিকে শ্রদ্ধা জানলেন তসলিমা নাসরিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দূর থেকে পরীমনিকে শ্রদ্ধা জানলেন তসলিমা নাসরিন
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, মামলা ও আসামি গ্রেপ্তার নিয়ে জলঘোলা কম হয়নি। পরীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর এই ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে শোবিজ অঙ্গনসহ নানা শ্রেণি-পেশার মানুষজন। সবাই এর সুষ্ঠু বিচার চেয়েছেন। আবার কারও দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে পরীমনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। নেট দুনিয়ায় এখনও বিষয়টি রয়েছে আলোচনার শীর্ষে। তার মাঝেই প্রশ্ন উঠেছে, পরীর অর্থ-সম্পদ নিয়ে। অবশ্য এর জবাবও দিয়েছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এবার পরীমনিকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন লেখিকা তসলিমা নাসরিন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমনির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনো মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে। এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।’ ভারতে বসবাসরত বাংলাদেশি এই লেখিকা আরও লিখেছেন, ‘বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমনির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই এক একেকটা মাইলফলক।’ বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি