৪ মে ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ এএম
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:   ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার তাশেম আলীর বড় ছেলে। নিহতের ঘরে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন শরিফুল। এলাকায় তার কোনো শত্রু ছিল না। মঙ্গলবার একদল দুর্বৃত্ত শফিকুলের শয়নকক্ষে প্রবেশ করে এবং ঘরের মালামাল লুট করতে থাকে। সজাগ পেয়ে বিষয়টি দেখে ফেলতেই দুর্বৃত্তের দল তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।  

হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। 

এ প্রসঙ্গে নিহতের বাবা তাশেম আলী বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। তবে কেন তাকে এভাবে খুন করল আমার জানা নাই। পুলিশের কাছে আমার ছেলের হত্যাকারীদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি