৪ মে ২০২৬

‘দুর্বার’ চমক দেখাবেন অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
‘দুর্বার’ চমক দেখাবেন অপু বিশ্বাস

বাংলাপ্রেস ডেস্ক: প্রায় দুই বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন এই সিনেমার অপুর সঙ্গী হয়েছেন অভিনেতা সজল। 

অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। 

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।’ 

সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস। নতুন এই সহশিল্পীকে নিয়ে অপু বলেন, ‘সজল ভাই ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। আমি নিজে ওনার অভিনয়ের ভক্ত। আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ। দর্শক আমাদের রসায়ন পছন্দ করবেন।’ সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও অভিহিত করেন এই নায়িকা।

দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন, তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। বলেন, ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি