দুর্নীতির টাকায় বিদেশে সম্পদের পাহাড়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে মৎস্য ব্যবসায়ী হলেও বিশ্বের বিভিন্ন দেশে তাপস একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবেই পরিচিত। বিশ্বের অন্তত চারটি দেশে তার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। নিজের সন্তানদের উচ্চশিক্ষা দিচ্ছেন লন্ডনে। সিঙ্গাপুরে তার বাড়ি আছে।যুক্তরাজ্য, দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে তার বাড়ি। দুবাইতে করেছেন শপিং মল, সিঙ্গাপুর এবং লন্ডনে দুটো লিগ্যাল কনসাল্টিং ফার্মের মালিক তাপস। নিজের স্ত্রী এবং পুত্রের নামে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। আর এসব সম্পত্তি করেছেন লুটের টাকায়দেশে সম্পত্তির দিকে মনোযোগী না না হয়ে তাপস সব সময় বিদেশেই সম্পদের পাহাড় গড়েছেন।
অনুসন্ধানে তাপসের বিদেশে সম্পদ সম্পর্কে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশে তাপস নিজেকে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে নাম লিখিয়েছেন। লন্ডনে যেমন তাপসের একটি ল ফার্ম ২০১৩ সাল থেকে কাজ করছে।এই ল ফার্মটি তাপসের মালিকানাধীন হলেও এতে কাজ করেন বিভিন্ন বাঙালি এবং বিদেশি আইনজীবী। তাপস এত দিন এই ল ফার্ম দেখাশোনা করতেন না। তবে ৫ আগস্টের পর এখন লন্ডনে এই ল ফার্মটি তিনি নিজেই দেখাশোনা করছেন। নিয়মিত অফিসে যান। বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি