৮ মে ২০২৬

দুর্ঘটনার অ্যাম্বুলেন্স উদ্ধার: মিলল গাঁজা-ফেনসিডিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুর্ঘটনার অ্যাম্বুলেন্স উদ্ধার:  মিলল গাঁজা-ফেনসিডিল
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স থেকে ৩৩ কেজি গাঁজা ও ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার উপজেলার চৌগাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি পুলিশ। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ও স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানায়, বগুড়া থেকে নাটোরগামী অ্যাম্বুলেন্সটি নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় অ্যাম্বুলেন্সটির ভিতরে বস্তায় পলিথিনে মোড়ানো বোতল দেখতে পায় পুলিশ। পরে বস্তুার মুখ খুলে তাতে ফেনসিডিলের ৩৫৫টি বোতল পায়। সেই সাথে চারটি পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করে তারা। চারটি প্যাকেটে মোট ৩৩ কেজি গাঁজা আছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। উদ্ধারকৃত মাদকসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নম্বর ধরে মাদক বহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি