৬ মে ২০২৬

দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয় : শাজাহান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয় : শাজাহান খান
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক দুর্ঘটনার জন্য চালকরা এককভাবে দায়ী নন বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সভায় তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভাররা দায়ী নন। রাস্তার মাঝখান দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাবেন, একটা গাড়ি হঠাৎ এসে নিয়ন্ত্রণ করতে না পারলে ড্রাইভারের দোষ? এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। তিনি বলেন, এমন যদি কেউ মনে করেন যে সড়ক দুর্ঘটনা একেবারে শূন্যের কোটায় নেমে আসবে, তা হবে না। পৃথিবীতে কোনো দেশ নেই, যেখানে সড়ক দুর্ঘটনা হয় না। যেসব দেশে সর্বনিম্ন দুর্ঘটনা ঘটে, সেখানে বছরে ২ থেকে ২ দশমিক ৫ শতাংশ দুর্ঘটনা ঘটে থাকে। তিনি আরও বলেন, শুধু গাড়িচালকদের ওপরে আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। দুর্ঘটনা কমানোর জন্য জনসচেতনতা দরকার। রাস্তা দিয়ে পারাপারের সময় মুঠোফোনে কথা না বলা, যত্রতত্র পারাপার না হওয়া এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। এসময় জনসচেতনতার পাশাপাশি চালকদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন শাজাহান খান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি