দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে ১৮.৫০ শতাংশ। তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। কেন্দ্র তিনটি হলো-নরসিংদীতে একটি ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুটি কেন্দ্র।
ইসি সচিব জাহাঙ্গীর আলম দুপুর একটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। পরর্বতী আপডেট জানানো হবে বিকেল সাড়ে তিনটায়।
ইসি সচিব নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বরাত দিয়ে জানিয়েছেন, মুন্সিগঞ্জে নিহতের ঘটনাটি ভোটের সঙ্গে সম্পৃক্ত নয়। নিহত ব্যক্তি কোনো একটি হত্যা মামলার আসামি ছিলেন। সে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল, এলাকায় আসার পর দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তিনি আরও জানান, দুই-একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে।
বিভাগভিত্তিক ভোট পড়ার হার
ঢাকা-১৭ শতাংশ, চট্টগ্রাম-২০ শতাংশ, সিলেট-১৮ শতাংশ, বরিশাল-২২ শতাংশ, খুলনা-২১ শতাংশ, রাজশাহী-১৭ শতাংশ, ময়মনসিংহ-২০ শতাংশ, রংপুর-(বলেননি)।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি