৭ মে ২০২৬

দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩২ এএম
দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের

বাংলাপ্রেস ডেস্ক:   প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে তারা একদিনব্যাপী কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

প্রাথমিক শিক্ষকদের মূল দাবি হলো- বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন করা হোক।

এর আগে শিক্ষকরা শনিবার (৯ নভেম্বর) শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে আহত হওয়ার ঘটনারও কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশী হামলার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল।

শনিবার সকালে তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে এবং দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে পদযাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে সংঘর্ষ ঘটে, যার ফলে শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকরা জানাচ্ছেন, তারা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি সংগঠনের ব্যানারে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেছিলেন।

পদযাত্রার সময় পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত চলে যান। এতে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি