৪ মে ২০২৬

দুই শ্রমিকের প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
দুই শ্রমিকের প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

বাংলাপ্রেস ডেস্ক:  কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন- খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে মুহিত উদ্দিন সাগর (৩৫) ও একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুটাখালী বাজারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করছিল সাগর ও উসমান। একপর্যায়ে ওই বৈদ্যুতিক লাইনে প্রথমে সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে উসমান নিচে পড়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিক আহত দুজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ নিজ নিজ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। 

তিনি বলেন, তারপরও ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে ঘটনার তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি