দুই হাজার কোটি টাকা পাচার : দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তাঁর স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদক চেয়ারম্যান জানান, ‘জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড’-এর পাশাপাশি আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এই পাচারের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক
এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত অব্যাহত আছে বলে জানান দুদক চেয়ারম্যান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩৪ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি