৪ মে ২০২৬

দুই দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন পাট প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
দুই দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বাংলাপ্রেস ডেস্ক:   বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে এ সফরের কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। 

দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সঙ্গে সভা করেন ও এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা দেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধান করবে।

পরদিন রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লি. এর কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি