১০ মে ২০২৬

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করে গ্রামবাসীরা। জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে, তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি