১০ মে ২০২৬

দুদকের গনশুনানি অফিস পাড়ায় চলছে দৌড়ঝাঁপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুদকের গনশুনানি অফিস পাড়ায় চলছে দৌড়ঝাঁপ
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ , এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ শে এপ্রিল রোববার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে , রংপুর দুদক অফিস সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত চলে গণশুনানি । নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন । গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ লিখিতভাবে ৮১টি অভিযোগ উপস্থাপন করেন । দুর্নীতি রুখতে প্রতিষ্ঠান প্রধানদের অবহেলা রয়েছে জানিয়ে চেয়ারম্যান ডঃ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন , আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু ব্যক্তিগত কাজ না, প্রাতিষ্ঠানিক কাজ । প্রতিষ্ঠান যদি ঠিকমত কাজ করে তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ কেন আসবে ? আমি বিশ্বাস করি, আমরা কর্মকর্তা বৃন্দ যারা সেবা দাতা বলে নিজেদের দাবি করি , আসলে জনগণের অর্থে আমাদের বেতন হয় । আমরা বড় চেয়ারে বসি , ভালো পোশাক পরি , আমাদের সেই প্রতিশ্রুতি থাকা দরকার , আমরা যেন জনগণের ঋণ শোধ করতে পারি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত ) মিয়া মোহাম্মদ আল আকবর আজিজী , মহাপরিচালক (প্রতিরোধ ) মোহাম্মদ আক্তার হোসেন , রংপুর বিভাগীয় পরিচালক মোঃ তালেবুর রহমান । এ সময় জেলার বিভিন্ন সরকারি , আধা সরকারি , স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারীদের মুখোমুখি করা হয় । গণশুনানিতে ২১ টি অভিযোগের মধ্যে দুইটি আদালতে রয়েছে । কয়েকটি অপ্রাসঙ্গিক ও ৫৭ টি অভিযোগ নিষ্পত্তি করা হয় । এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারি বোরহান উদ্দিন বিভিন্ন বিদ্যালয় থেকে ইএফটি ও এফ পি ও সংশোধনের জন্য অর্থ আদায়ের অভিযোগে তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয় । সরকারি কাজের জামানতের টাকা উত্তোলনে ঘোষের অভিযোগ করেন মোনায়েম সরকার নামে এক ঠিকাদার । তিনি নীলফামারী এলজিডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ১৬ হাজার টাকা বিকাশে ও খামে ঘুষ নেওয়ার কথা তুলে ধরেন । এ ধরনের অভিযোগ বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণের জন্য আমলে নেন দুদক চেয়ারম্যান । জনগণের সরাসরি অভিযোগে সরকারি অফিস পাড়া নড়েচড়ে বসেছে । অভিযুক্তদের ছোটাছুটি করতে দেখা গিয়েছে। উপরমহলে ম্যানেজের চেষ্টা করছে বলে জানা যায় একাধিক সূত্রে। গণশুনানীর পরের দিন একুশে এপ্রিল জরুরী গোপন বৈঠক করেন জেলা সরকারি অফিসগুলো । এর কারণে উপজেলা সরকারি অফিসগুলো দুপুর ২ টার পর থেকে কর্মকর্তা শূন্য হয়ে পড়ে । সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে সেবা গ্রহীতারা ফিরে যান । [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি