১০ মে ২০২৬

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ
বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুদক কমিশনার জহুরুল হক ও কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ দিয়ে দুদক কার্যালয় ত্যাগ করেন তারা। জানা গেছে, দুদক সচিবের কাছে পদত্যাগপত্র দিয়ে কার্যালয় ত্যাগ করেছেন তারা। এদিন বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল দুদক সংস্কার কমিশনের। বৈঠকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই পদত্যাগ করলেন চেয়ারম্যান ও দুই কমিশনার। প্রসঙ্গত, মঈনউদ্দীন আবদুল্লাহ ছিলেন দুদকের ষষ্ঠ চেয়ারম্যান। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে স্বাক্ষর করেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। বাকি দুই কমিশনারদের মধ্যে জহুরুল হক ছিলেন সাবেক জজ। এছাড়া আছিয়া খাতুন ছিলেন সাবেক সচিব। এই কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হিসেবে দুদক পরিচালনা করেছেন। যেখানে রাষ্ট্রের স্বার্থের চেয়ে সরকারের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি