৪ মে ২০২৬

দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে বিএনপিতে নিলেন প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে বিএনপিতে নিলেন প্রার্থী

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী।

কুষ্টিয়ার (দৌলতপুর) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন।  

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল।

এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতির যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ আমার সেই আশা পূর্ণ হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি