৬ মে ২০২৬

দুবাইয়ে ৮ ঘণ্টা চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুবাইয়ে ৮ ঘণ্টা চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর
বাংলাপ্রেস ডেস্ক: দুবাইতে চিকিৎসা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ান হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দুবাইতে চিকিৎসা দেয়া হয়। পরে দীর্ঘ ৮ ঘণ্টা চিকিৎসা শেষে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই টার্মিনাল থ্রি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন। সৌদি আরবের স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে জেদ্দা পৌঁছার কথা রয়েছে তার। জেদ্দা বিমানবন্দরে পরিবারের সদস্যরা তার অপেক্ষায় রয়েছেন। এর আগে বৃহস্পতিবার স্বপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। স্থানীয় সময় রাত তিনটায় তাকে দুবাই হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় তাকে দেখতে যান সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাবার অনুমিত দেয়া হয়। পরে বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্য রওনা দেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি