৪ মে ২০২৬

দর্শকদের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পিএম
দর্শকদের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:   বিপিএল ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল গতকাল ১৫ জানুয়ারি। কিন্তু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ঘটনায় ক্রিকেটারদের আলটিমেটামের কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি।

দর্শকরা মাঠে খেলা দেখতে এসেও হতাশ হয়ে ফিরে গেছেন বাড়ি। তাদের জন্য সুখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কেটে রেখেছিলেন, তারা ঐ টিকিটে ১৬ জানুয়ারিই ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়া ১৭ ও ১৮ জানুয়ারির জন্য পৃথকভাবে টিকিট কিনতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিট কাটা দর্শকরা ফেরত পাবেন টাকা।

প্রসঙ্গত, টিকিটের টাকা ফেরত নিতে www.gobcbticket.com.bd/en অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি