ড্রাইভারকে কেন ৫০ লক্ষ টাকার চেক দিলেন আলিয়া !

বিনোদন ডেস্ক: দিন কয়েক আগেই ২৬ বছরে পা দিলেন আলিয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করেছিলেন নায়িকা। কিন্তু জন্মদিনের আগেই এমন একটি কাজ করেছেন, যা নিয়ে গর্ব করছেন তাঁর অনুরাগীরা।
জন্মদিনের আগেই আলিয়া তাঁর ড্রাইভার সুনীল এবং সহকারী আনমোলকে ৫০ লক্ষ টাকার চেক দিয়েছেন। নায়িকা চান, মুম্বইতেই বাড়ি কিনুক ওই দুই কর্মী। ইতিমধ্যেই নাকি সুনীল এবং আনমোল জুহু এবং খানদান্দাতে বাড়ি বুক করে ফেলেছেন। আলিয়ার কেরিয়ারের শুরু থেকে এই দুই কর্মী তাঁর সঙ্গে রয়েছেন। সে কারণেই তাঁদের প্রতি নিজের কর্তব্য করলেন তিনি।
এই মুহূর্তে অভিষেক বর্মনের ‘কলঙ্ক’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত আলিয়া। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, বরুণ ধবন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের মতো তারকারা রয়েছেন এই ছবিতে। এর পরই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’। সেখানে অমিতাভ বচ্চন এবং রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি